ফুলে উঠে টেবিল নিচ্ছে
জ্যামিতি মৈথুন বাতাসে পা দুলে দুলে
সহজ নদী,রবিশঙ্করের সাঁতার,ওই দীর্ঘ হচ্ছে
সকাল ধরে রাখছি উট ও জিরাফে
ওমফলে মোলায়েম হচ্ছে মলমের খোঁজ
মাছের স্নানকথা বুনে রাখি
ডাকনাম ছুঁয়ে আছে ডিসেম্বর
সূর্য খুলে জানু আড়ি পাতে
দিনের ছোপ গুলো বেজে ওঠে রোদের তারে তারে